শাবনুর এর ছেলের পর কণ্ঠশিল্পী ন্যান্সির মেয়ের ছবি গণমাধ্যমে প্রকাশিত !

nancyহাসপাতালের ভিড় সামলাতে এবং সবার দোয়া চাইতে গণমাধ্যমে কণ্ঠশিল্পী নাজমুন মুনীরা ন্যান্সির কনিষ্ঠ মেয়ের ছবি প্রকাশ করলো পরিবার। এর আগে শাবনুর এর ছেলের ছবি প্রথম ফেসবুকে প্রকাশ করা হয়েছিল,  শুক্রবার দুপুরে ন্যান্সির স্বামী নাজিমুজ্জামান জায়েদ তাদের সংসারে আসা নতুন সদস্য নায়লার ছবি বিভিন্ন গণমাধ্যমের কাছে মেইল করেছেন।
এ প্রসঙ্গে জায়েদ বলেন, বৃহস্পতিবার সকাল সোয়া নয়টায় ময়মনসিংহের একটি বেসরকারী হাসপাতালে আমাদের কন্যা সন্তানের জন্ম হয়েছে। ন্যান্সির মা হওয়ার খবর শুনে ভক্তরা ভীড় জমাচ্ছেন হাসপাতালে। সবাই ন্যান্সির ঘরে আসা নতুন অতিথিকে দেখতে চাই। এতে করে হাসপাতালে জটলা তৈরি হচ্ছে। ভক্তদের চাপ সামলাতে আমরা গণমাধ্যমে আমাদের মেয়ে নায়লার ছবি করলাম।
জায়েদ আরও বলেন, সবাই আমাদের মেয়েকে দেখতে চাইছে। দেশের মানুষ ন্যান্সিকে ভালোবাসে। আমরা মানুষের ভালোবাসাকে ফেরাতে পারবো না। তাই আমাদের মেয়ে নায়লার ছবি গণমাধ্যমে প্রকাশ করছি। আমরা সবার দোয়া চাই।
বাচ্চার সঙ্গে মায়ের ছবি না থাকা প্রসঙ্গে  তিনি বলেন, সন্তান জন্মানোর পর ন্যান্সি এখন ছবি তোলার মতো অবস্থায় নেই। ন্যান্সির শারিরীক অবস্থার একটু উন্নতি হলেই আমরা মা এবং মেয়ের ছবি সবাইকে দেখাতে চাই।
হাসপাতালে মা ও মেয়ে দুজনই ভালো আছেন বলে জানিয়েছেন ন্যান্সির স্বামী নাজিমুজ্জামান জায়েদ। তিনি জানান, নতুন অতিথির আগমনে পুরো পরিবারে এখন আনন্দের হাওয়া বইছে। নতুন অতিথির নাম রাখা হয়েছে নায়লা।
ন্যান্সির স্বামী জানিয়েছেন, হাসপাতাল থেকে এখনই ছাড়া পাচ্ছেন না ন্যান্সি। সিজারে বাচ্চা হওয়ার কারনে ন্যান্সির শরীর এখন অনেক দুর্বল। তাই তাকে কয়েকটা দিন হাসপাতালের বিছানায় কাটাতে হবে। তবে ন্যান্সি মা হওয়ার আনন্দে দারুণ উচ্ছসিত।
প্রসঙ্গত ২০১২ সালের ০৪ মার্চ নেত্রকোনার মেয়ে ন্যান্সি ময়মনসিংহের ছেলে জায়দের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এটি ন্যান্সির দ্বিতীয় বিয়ে। প্রথম সংসারে ন্যান্সির রোদেলা নামের সাত বছরের একটি মেয়ে আছে।
Share this article :
 
Copyright © 2025. নির্জন বাংলা - All Rights Reserved
Template Created by নির্জন বাংলা